আমাদের পরিচয়
দুই বাবার খোঁজ থেকে একটি স্কুলের শুরু
আমাদের গল্প
২০২৪ সাল। দুজন বাবা তাঁদের সন্তানের জন্য বরিশালে একটা স্কুল খুঁজছিলেন। এমন একটা স্কুল, যেখানে শিশু আনন্দের সাথে দুনিয়ার শিক্ষা আর দ্বীনের শিক্ষা দুটোই পাবে।
English Medium-এ আধুনিক পড়াশোনা ছিল, কিন্তু ইসলামি শিক্ষা আর পরিবেশ ছিল না। সাধারণ স্কুলে দ্বীন ছিল না। নূরানী মাদ্রাসায় দ্বীন ছিল, কিন্তু আনন্দ কম, আর বোঝার চেয়ে মুখস্থ বেশি।
এমন স্কুল তাঁরা খুঁজে পাননি। তাই নিজেরাই শুরু করলেন। নাম রাখলেন ইলহাম ইন্টারন্যাশনাল স্কুল।
নামের অর্থ
ইলহাম
অন্তরে আল্লাহর দেওয়া প্রেরণা। আমরা চাই, প্রতিটি শিশুর অন্তরে শেখার এই প্রেরণা জেগে উঠুক।
আমাদের বিশ্বাস
প্রতিটি শিশুর প্রাপ্য ঈমান আর সুন্দর ভবিষ্যৎ।
দুনিয়া আর দ্বীন, দুটোই সমান গুরুত্বে: ৫০% সাধারণ শিক্ষা (বাংলা, ইংরেজি, গণিত) আর ৫০% ইসলামি শিক্ষা (আরবি, কুরআন, ইসলাম শিক্ষা)।
আমাদের লক্ষ্য
ইন শা আল্লাহ, Class 8-এর মধ্যে প্রতিটি শিক্ষার্থী কুরআন পড়বে, আর বুঝবেও।
- 1ধাপে ধাপে নতুন ক্লাস যোগ হবে: Play থেকে One পর্যন্ত সবাই একসাথে, তারপর Class 2–6-এ জেনারেল বা হিফজ ধারা, আর Class 7–8-এ আবার একসাথে।
- 2Class 8-এর পর, যেকোনো পথে: জেনারেল শিক্ষা, অথবা কওমি বা আলিয়া মাদ্রাসা।
প্রতিষ্ঠাতারা
"আমরা শুধু আমাদের সন্তানদের জন্য একটা ভালো স্কুল চেয়েছিলাম। সেই চাওয়াটাই আজ ইলহাম।"
আমাদের প্রতিশ্রুতি
- পড়াশোনার পুরো দায়িত্ব স্কুলের
- Bag-free School
- No Coaching
- No Homework
- No Home Tutor